ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে কালভার্ট নির্মাণের পরও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে দেড় হাজার মানুষ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের কাকার বিল এলাকায় ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটির সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় স্থানীয় দেড় হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। চার মাস আগে নির্মাণকাজ শেষ হলেও কালভার্টটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, মধ্যম তেলিগাতি-মালমগাছা-ব্রাহ্মণকাঠি-কাকারবিল সড়কের কাকার বিল এলাকায় নির্মিত কালভার্টটির দুই পাশে ওঠার মতো কোনো সংযোগ সড়ক নেই। বর্ষার পানিতে সড়কের দুই পাশ তলিয়ে গেছে, ফলে স্থানীয় বাসিন্দা, স্কুলশিক্ষার্থী, শিক্ষক, নারী ও বয়স্কদের ঝুঁকি নিয়ে পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পের আওতায় ৫ মিটার × ৩ দশমিক ৫০ মিটার আরসিসি বক্স কালভার্টটি নির্মাণ করা হয়েছে। তবে এর দুই পাশে এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি, ফলে কালভার্টটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে আছে।

স্থানীয়রা জানিয়েছেন, কালভার্টের দুই পাশে মাটি ও বালু দিয়ে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ঠিকাদার মো. জালাল খান জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন, তবে দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাটে কালভার্ট নির্মাণের পরও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে দেড় হাজার মানুষ

আপলোড সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬