ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের সী-গাল হোটেলের ম্যানেজার গ্রেপ্তার, পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

কক্সবাজারের সী-গাল হোটেলের রেস্তোরাঁর ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি এক অতিথিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে হুমকি দিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী মোহাম্মদ রাসেল উদ্দিন ৯ আগস্ট কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি হোটেলটির রেস্তোরাঁয় দেশি মুরগির অর্ডার দেন, কিন্তু পরে জানতে পারেন যে সোনালি মুরগি পরিবেশন করা হয়েছে। অভিযোগের পর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে।

রাসেল জানান, তিনি জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেটকে ফোন করেন, কিন্তু তাৎক্ষণিক প্রতিকার পাননি। পরে ম্যানেজার কামরুল হাসান তাকে ফোন করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেন।

হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল জানিয়েছেন, ঘটনার পর ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ধান দিয়ে সাজিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এলেন বিএনপি কর্মী রফিক মিয়া

কক্সবাজারের সী-গাল হোটেলের ম্যানেজার গ্রেপ্তার, পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগ

আপলোড সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬