ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। তানিয়া একই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে একটি বৈদ্যুতিক সংযোগের তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে দড়িটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন। চারঘাটের স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের অর্থনৈতিক সংকট: তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

আপলোড সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬