ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গ্যাস সংকট, ২০ কিমি দূর থেকে ফিরছেন চালকরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে গ্যাসের সংকট দেখা দিলেও ১২ আগস্ট বুধবার সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়ি, পরিবহন খাতসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।

গ্যাস না পেয়ে চালকরা পাম্প থেকে খালি হাতে ফিরছেন। অনেকেই গাড়ি বন্ধ রাখার কথা জানিয়েছেন। যাত্রীদের অধিকাংশই দ্বিগুণ ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছেন। কিছু যাত্রী মোটরসাইকেলে রাইড শেয়ার করছেন।

মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় কোনো গ্যাস পাম্প না থাকায় চালকরা ২০ কিমি দূরবর্তী লাকসাম উপজেলার এম. আর ফিলিং স্টেশনে যাচ্ছেন। সেখানে গ্যাস না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরছেন। কেউ কেউ বিজরা পেট্রোল পাম্পে গ্যাস পাওয়ার আশায় যাচ্ছেন।

মনোহরগঞ্জ উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালক জহির উদ্দিন বলেন, “গত দুদিন ধরে সেখানেও মিলছে না গ্যাস। হতাশ হয়ে সেখান থেকেও খালি হাতে ফিরে আসতে হচ্ছে।”

মেসার্স এম.আর ফিলিং স্টেশনের ম্যানেজার অমূল্য চন্দ্র দাস জানান, বুধবার বিকাল ৪টা থেকে লাইনে গ্যাস সাপ্লাই বন্ধ রয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-আঞ্চলিক বিতরণ কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মারুফ হাসান জানান, বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাস সংকট তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় গ্যাস সংকট, ২০ কিমি দূর থেকে ফিরছেন চালকরা

আপলোড সময় : ০৪:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬