ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ভারতে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া, আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে পৃথক আমন্ত্রণ পাঠানো হয়েছে।

ভারতের আয়োজনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের প্রধানদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে আশাব্যঞ্জক ও ইতিবাচক হিসেবে উল্লেখ করে জয়সওয়াল জানান, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।

গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন পর সাপের কামড়ে সোনালীর মৃত্যু

তারেক রহমানকে ভারতে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

আপলোড সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬