ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীচালা এলাকায় হঠাৎ করেই মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান কাবির দেওয়ান জিপিএ ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জন্মের সময় কেয়া আক্তার নামে পরিচিত ওই শিক্ষার্থী বর্তমানে আব্দুর রহমান কাবির দেওয়ান নামে পরিচিত। তার শারীরিক পরিবর্তনের ঘটনা এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

সোমবার (১০ আগস্ট) তার এসএসসির ফলাফল প্রকাশের পর থেকে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করছে। পরিবারের সদস্যরা তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেয়া আক্তার টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বেলতলা এলাকার কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলামের সন্তান। বর্তমানে তারা কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙ্গীচালা এলাকায় ভাড়া থাকেন।

মা কণিকা ইসলাম জানান, ২০২৫ সালের শেষের দিকে তার শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে শুরু করে। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করানোর পর বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হন।

কাবির দেওয়ান বলেন, তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে ভালো চাকরি করে পরিবার ও দেশের জন্য কাজ করতে চান। ধানসিঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, কাবির দেওয়ান এবার (এ গ্রেডে) উত্তীর্ণ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ

আপলোড সময় : ১১:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬