ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫: ইসি সচিব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন।

তিনি বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এছাড়া, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আজ থেকে শুরু হয়েছে। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত আর কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরফ সংকটে পটুয়াখালীর মাছ ধরার ট্রলারগুলোর সাগরে যাওয়া বন্ধ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫: ইসি সচিব

আপলোড সময় : ০৪:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬