ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের পল্লী বিদ্যুত অফিসে হামলা, কর্মী আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুত অফিসে ঢুকে এক লাইনম্যানকে মারধর করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে জামুর্কী সাব-স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

হামলায় গুরুতর আহত কর্মচারী আব্দুল লতিফ (৩২)কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার সময় লতিফ অফিসে দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক বেলা ১১টার দিকে ২০ থেকে ২২ জন যুবক লাঠিসোটা নিয়ে অফিসে প্রবেশ করে এবং লতিফের ওপর হামলা চালায়। হামলাকারীদের আঘাতে তিনি রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম জানান, লতিফের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোকলেছুুর রহমান হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বক্তব্য: খালেদা জিয়ার সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে

টাঙ্গাইলের পল্লী বিদ্যুত অফিসে হামলা, কর্মী আহত

আপলোড সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬