ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পুলিশের ধাওয়ায় ছাত্রদল নেতার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

সাভারে পুলিশের ধাওয়ার মুখে ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু ঘটে।

নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে এবং সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামে এক ছেলে মিম নামের অপর একটি মেয়েকে নিয়ে সাভারে মামার বাসায় পালিয়ে আসে। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে পুলিশ সাভার মডেল থানায় আসে।

পুলিশের অভিযানের সময় মনোয়ারুল হোসেন বকশী ছাদে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তার পিছু নিয়ে ছাদে যায় এবং হঠাৎ করে তিনি পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মনোয়ারুলকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার বলেন, পুলিশ মনোয়ারুলের বাসায় গিয়ে তাকে ধাওয়া করে। পীরগঞ্জ থানা থেকে অভিযানে আসা উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন জানান, তারা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে অভিযান চালাচ্ছিলেন। এ ঘটনায় সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আদিবাসী’ বনাম ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: বিতর্কের পেছনে কি রয়েছে?

সাভারে পুলিশের ধাওয়ায় ছাত্রদল নেতার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬