ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের দেয়াল ভাঙার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

পটুয়াখালীর বাউফলে হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের জায়গায় নির্মিত দেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে কালাইয়া বন্দরের মহাজনপট্টি বড় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, যুবদল নেতা গিয়াস তার লোকজন নিয়ে বিদ্যালয়ের জায়গায় নির্মিত দেয়ালটি ভেঙে ফেলেছেন। তারা বলেন, গিয়াস যে অজুহাত দেখিয়ে দেয়ালটি ভেঙেছেন, সেখানে রাস্তায় বিদ্যালয়ের কমপক্ষে চার ফুট জায়গা রয়েছে। বর্তমানে সড়কটির প্রশস্ততা প্রায় আট ফুট, যা যাতায়াতের জন্য যথেষ্ট।

হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, বিদ্যালয়ের নামে প্রায় ৫০-৬০ বছর আগে জমি ক্রয় করা হয়। ওই জমিতে দোকান ঘর তুলে ভাড়া দেওয়া হচ্ছিল, যা জরাজীর্ণ হয়ে পড়ায় নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঘটনার দিন শ্রমিকরা দেয়াল নির্মাণের কাজ করছিলেন, এ সময় গিয়াস উদ্দিন লোক নিয়ে এসে দেয়ালটি ভেঙে ফেলেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন এবং এলাকাবাসী নিজ উদ্যোগে দেয়ালটি ভেঙেছে। তিনি দাবি করেন, ওই এলাকায় রাস্তার সংকীর্ণতার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, তিনি বিষয়টি জানার পর সহকারী কমিশনারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

যুবদল নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের দেয়াল ভাঙার অভিযোগ

আপলোড সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬