ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির দাবি, আলিফ চৌধুরীর চিকিৎসা ও হামলাকারীদের বিচার হোক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২১০ Time View

হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, হামলায় আলিফ চৌধুরী এক চোখ হারিয়েছেন এবং চিকিৎসকদের মতে, তার ক্ষতিগ্রস্ত চোখ আর কখনও ভালো হবে না। অন্য চোখেও তিনি ঝাপসা দেখছেন, যা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি উল্লেখ করেন, হবিগঞ্জের পাশাপাশি সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা হয়েছে। হামলার সময় দলের নেতারা রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন না, বরং জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরছিলেন।

আখতার হোসেন আরও বলেন, বর্তমান বিএনপি সরকারও বিরোধী দলের ওপর হামলা ও নিপীড়নের পথে হাঁটছে। তিনি সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরেন, যাতে আলিফ চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করে এবং হামলায় জড়িত ছাত্রদল, যুবদল ও বিএনপির হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

কুমিল্লার ৫ ফুট চওড়া বসতঘর নিয়ে মানুষের কৌতূহল

এনসিপির দাবি, আলিফ চৌধুরীর চিকিৎসা ও হামলাকারীদের বিচার হোক

আপলোড সময় : ১২:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬