ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ নোটিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০৯ Time View

পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান ও সহকারী শিক্ষককে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার বিকেলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে নোটিশ পাঠানো হয়। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের মৌলিক নিয়ম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিদ্যালয়গুলোতে সেই লক্ষ্য অর্জিত হয়নি।

নোটিশে উল্লেখ করা হয়, একাধিক নির্দেশনা ও তদারকির পরও শিক্ষকেরা কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতা নিশ্চিত করতে সরকার এফএলএন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্ত স্কুলগুলোর মধ্যে রয়েছে রূপগঞ্জ, আকনাই, কোমরপুর, শ্যামপুর, চর নতিবপুর, পুরান মাসুমদিয়া, নতুন মীরপুর, রতনগঞ্জ, ঢালারচর, খাস ঢালারচর, রামনারায়ণপুর, মাসুমদিয়া কাজীপাড়া, মহিষাখোলা, দুর্গাপুর, সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শোকজ পাওয়া কয়েকজন শিক্ষক জানান, শিক্ষকসংকট, দাপ্তরিক কাজের চাপ, যাতায়াত সমস্যা এবং শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা এসব বাস্তব পরিস্থিতি উল্লেখ করে কারণ দর্শানোর জবাব দেবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৪, উদ্ধার অভিযান চলছে

পাবনার বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ নোটিশ

আপলোড সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬