ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

নতুন রাষ্ট্রপতি কে হবেন এবং পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের দাবিটি কীভাবে বাস্তবায়িত হবে, তা সম্পূর্ণ দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

রিজভী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের যে দাবি উঠেছে, সে বিষয়েও দলীয় ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির মন্তব্য

আপলোড সময় : ০৩:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬