ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি হচ্ছে বিএনপি। তিনি অভিযোগ করেছেন যে, বিএনপির মন্ত্রী ও এমপিরা জুলাই বিপ্লবকে অপ্রয়োজনীয় বলে অস্বীকার করছে এবং বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ১১দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহিদ পরিবারের সদস্য ও আহতদের র‍্যালি পূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, জনগণের কাছে জুলাই বিপ্লব প্রয়োজনীয়, যদিও বিএনপি তা অস্বীকার করছে।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি গণভোটের বিষয়টি নিয়ে কিছু বলেনি। তবে নির্বাচনের পর বিএনপি দাবি করছে, গণভোট সংবিধানে নেই এবং রাষ্ট্রপতি গণভোটের অধ্যাদেশ জারি করতে পারে না। গোলাম পরওয়ার বলেন, এটি জাতির সঙ্গে প্রতারণা।

মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলেছেন, এমপি-মন্ত্রীদের বেতন বন্ধ না থাকলেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ কেন? তিনি সতর্ক করে বলেন, যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের পরিণতি ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা শহিদ মিনার হয়ে যাওয়ার জন্য প্রশাসনের অনুরোধে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

আপলোড সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬