ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ হলেন মির্জা ফখরুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় প্রচণ্ড গরমের কারণে মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

শায়রুল কবির খান আরও জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জিডিপি প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নামতে পারে: আইএমএফের সতর্কতা

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ হলেন মির্জা ফখরুল

আপলোড সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬