ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে রানী আক্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন রানী আক্তার। অভিযোগ, দুই বছর আগে প্রথম সংসার ভেঙে বিয়ে করলেও এখনো তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না স্বামী স্বপন খান। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে রানী আক্তার ও পার্শ্ববর্তী মধ্যচক গ্রামের আয়নাল খানের ছেলে স্বপন খানের মধ্যে ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল। রানীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার। পরে স্বপন রানীকে তার প্রথম সংসার ভেঙে বিয়ে করেন।

রানী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বপন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে টালবাহানা করছেন। শনিবার দুপুর থেকে তিনি স্বপনের বাড়িতে গিয়ে অনশনে বসেন। এসময় স্বপন খানের পরিবার তাকে বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। রানী জানান, স্ত্রীর স্বীকৃতি না পেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন।

এদিকে, রানীর অনশনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত স্বপন খান বাড়িতে নেই এবং তিনি বিভিন্ন এলাকায় মিনিট্রাক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে ২০ টাকার জন্য স্কুলছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রেমিকের স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে রানী আক্তার

আপলোড সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬