ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে: সিএনএন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে এমন একটি স্থানের কথা।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন সিএনএনের এই প্রতিবেদন ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিষয়ে নতুন তথ্য প্রদান করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক মজুত রয়েছে।

এছাড়া, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল, যা পরে সরিয়ে একটি জাল বসানো হয়েছে। গর্তগুলো বন্ধের পরিকল্পনা করছে ইরান বলেও ধারণা করা হচ্ছে, কারণ সেখানে কংক্রিট মেশানোর ট্রাক দেখা গেছে।

পিক্যাক্স মাউন্টেনে আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পুনর্নির্মাণের চেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন। চুক্তি অনুযায়ী, ইরানকে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে রানী আক্তার

ইরান পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে: সিএনএন

আপলোড সময় : ০৫:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬