ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের মধ্যে বেশ কয়েকদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থানকালে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮টার দিকে এমপি বাবুকে উদ্ধার করে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। ইসলামপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, নতুন ইউএনও’র সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাঙচুর করেছে। ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরার উপবৃত্তির তালিকা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

আপলোড সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬