ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে এক আওয়ামী লীগ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তার এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে। স্থানীয়দের মধ্যে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় সমালোচনা দেখা দিয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, জামায়াতের নেতাদের উপস্থিতিতে আক্তার হোসেন মিলন যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই শিক্ষক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই এবং এ ধরনের আয়োজন রাজনৈতিক কর্মসূচির অংশ।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, বুধবার বিকেলে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যার উপস্থিতিতে আক্তার হোসেন মিলন জামায়াতে যোগদানের ফরম পূরণ করেন।

আক্তার হোসেন মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং তিনি হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করেছেন। সদ্য জামায়াতে যোগ দেওয়া মিলন বলেন, “এখন বয়স হয়েছে। বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্যাম্পবেলটাউনে মাতৃভাষা সংরক্ষণে নতুন উদ্যোগ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান

আপলোড সময় : ০৯:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬