ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন দুই পরিচালক নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছরের মেয়াদে নিয়োগ পাওয়া এই দুই পরিচালক বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবী। এর মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতা যুক্ত হচ্ছে।

নবনিযুক্ত দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। কে এম জাকারিয়া একজন অভিজ্ঞ সিনিয়র বিজনেস, ফাইন্যান্স ও সাপ্লাই চেইন এক্সিকিউটিভ। বর্তমানে তিনি বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন এবং নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তাঁর ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে টেলিযোগাযোগ, এফএমসিজি, উৎপাদন এবং আর্থিক সেবা খাতে।

অন্যদিকে, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী পেশায় একজন হিসাববিদ। তিনি বর্তমানে কেএম আলম অ্যান্ড কোম্পানি’র অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন। তাঁর ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে দেশি-বিদেশি বহুজাতিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে।

উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে। ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার চলতি সপ্তাহেই দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তাঁর নিয়োগ অনুমোদন করেছে। নতুন এমডি দায়িত্ব গ্রহণের পর ব্যাংকটির কার্যক্রমে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন দুই পরিচালক নিয়োগ

আপলোড সময় : ১০:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬