ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার গুজব নিয়ে সতর্কতা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বুধবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি' নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে।

কমিটি জানায়, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে প্রকাশ করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিংবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কেউ যেন কোনো সিদ্ধান্ত না নেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

এইচএসসি পরীক্ষার গুজব নিয়ে সতর্কতা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

আপলোড সময় : ১০:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬