ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা কর্মকর্তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা ও তদন্ত সংস্থা ইতোমধ্যে তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদে আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি আরও বলেন, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, এবং শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

প্রতিমন্ত্রী জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। এছাড়া, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগের বিষয়ে সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে ৩ বছর ৭ মাস সময় লাগলেও ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সরকারের লক্ষ্য ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা।

বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি শূন্য পদ রয়েছে। শূন্য পদ পূরণে এবং দেশের বেকারত্ব দূর করার জন্য ইতোমধ্যে ৪৫, ৪৬, ৪৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০১:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬