ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উপহার দিলেন ‘সবার আগে বাংলাদেশ’ বই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘রোবোসাব-২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

মতবিনিময়ের সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেন এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। তিনি তাদের গবেষণা ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং প্রকল্পের পাশে থাকার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং পরে তার লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি তাদের উপহার দেন। মতবিনিময়কালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।

আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রোবোসাব-২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ‘প্রজেক্ট পোসাইডনস কোড’ এর প্রতিনিধিদল হিসেবে অংশগ্রহণ করবেন, যা বাংলাদেশের প্রথম পানির নিচের রোবটবিষয়ক উদ্যোগ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উপহার দিলেন ‘সবার আগে বাংলাদেশ’ বই

আপলোড সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬