ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান শাসিত কাশ্মীরের নেতার ভিডিওতে ভারতের সহায়তা চাওয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পরিস্থিতি টানা ২৭ দিন ধরে চলা অসহযোগ আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে। আন্দোলনকারীদের অনড় অবস্থান এবং সরকারের কঠোর দমননীতি মিলিয়ে অঞ্চলটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আন্দোলন চলাকালীন সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত হওয়ার দাবি করা হলেও সরকারি হিসাবে নিহতের সংখ্যা ২০। এছাড়া, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ আহত এবং এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থায় খাদ্যসংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) নেতা সরদার আমান খান ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইসলামাবাদ ওই অঞ্চলে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

ভিডিওতে খানকে বলতে শোনা যায়, ‘আমাদের ভারতের সহায়তা দরকার। খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে।’ তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে কাশ্মীরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে পড়েছেন।

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। দলটি জানায়, কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য তারা নির্বাচনে অংশ নেবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে বোমা হামলায় এমপির সংশ্লিষ্টতার সন্দেহ নাহিদ ইসলামের

পাকিস্তান শাসিত কাশ্মীরের নেতার ভিডিওতে ভারতের সহায়তা চাওয়া

আপলোড সময় : ১১:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬