ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর পৌরসভায় চালকদের বিক্ষোভ, পার্কিং চার্জ কমানোর দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালকদের পক্ষ থেকে বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক চালক ও শ্রমিক প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভের পর চালকরা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা দীর্ঘদিন ধরে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

চালকরা জানান, সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা নীলফামারী সদরসহ অন্যান্য পৌরসভায় এক হাজার টাকা। তারা এ বৈষম্যকে অগ্রহণযোগ্য দাবি করে বলেন, এটি তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই অতিরিক্ত চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকায় নামানোর দাবি জানান। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৭ মাসের শিশুর মৃত্যু, নতুন রোগী ভর্তি

সৈয়দপুর পৌরসভায় চালকদের বিক্ষোভ, পার্কিং চার্জ কমানোর দাবি

আপলোড সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬