ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন পুলিশ সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (০৫ জুলাই) তিনজন পুলিশ সুপারকে বদলির ঘোষণা দিয়েছে। এই বদলি রাষ্ট্রপতির আদেশক্রমে করা হয়েছে এবং উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিআইডির পুলিশ সুপার পদ থেকে বদলি করে ঝালকাঠির নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে বদলি করে ফরিদপুরের নতুন পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, মো. নজরুল ইসলামকে ফরিদপুরের পুলিশ সুপার পদ থেকে বদলি করে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে চাল রপ্তানিতে ভারতের নতুন উদ্যোগ

তিন পুলিশ সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপলোড সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬