ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকদ্রব্য নির্মূলের দাবি জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০২ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। তিনি সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিলের প্রতি সমালোচনা করে বলেন, আমরা মাদকদ্রব্যের ব্যবহার সমাজ থেকে একেবারে নির্মূলের দাবি জানাচ্ছি।

শফিকুর রহমান আরও বলেন, "এ দেশকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়। দেশের এক ইঞ্চি জায়গায় কাউকে পা রাখতে দেওয়া হবে না।" তিনি দেশপ্রেম নিয়ে বিজিবির পাশে দাঁড়ানোর প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদেক আহমাদ হারিছ। সভাটি সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।

পরে ডা. শফিকুর রহমান নেত্রকোনা পাবলিক হলে জেলা জামায়েতের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা এবং জেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউজিসির বরাদ্দ: পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ২২৬ কোটি টাকা নিশ্চিত

মাদকদ্রব্য নির্মূলের দাবি জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬