ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ফুয়াদকে ক্ষমা চাওয়ার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ আহ্বান জানান।

সম্প্রতি ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা, শিক্ষার মান এবং শিক্ষকদের আদর্শিক অবস্থান নিয়ে সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সচল থাকার প্রয়োজন আছে কি না। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ছাত্রদল দাবি করেছে, ফুয়াদের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আক্রোশ প্রকাশ করে। তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অবদান রেখেছে, যেখানে ফুয়াদের সংগঠন জামায়াতে ইসলামী বিপরীত অবস্থানে ছিল।

নাছির বলেন, ফুয়াদের বক্তব্য ইতিহাসের ভুল ব্যাখ্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা। ছাত্রদল দাবি করছে, ফুয়াদকে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার জন্য বিপুল জনসমাগমের প্রস্তুতি

ছাত্রদলের ফুয়াদকে ক্ষমা চাওয়ার আহ্বান

আপলোড সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬