ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য পাস হওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

চিফ হুইপ জানান, বাজেটের আওতায় ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে, যা জনগণের জন্য সুবিধাজনক হবে। তিনি বিরোধীদলকে বাজেটের ওপর আলোচনা করার জন্য ৩১ শতাংশ সময় দেওয়ার কথা উল্লেখ করে বলেন, সরকার প্রদত্ত বাজেটকে বিরোধীদলও গ্রহণ করেছে। তাই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নূরুল ইসলাম মনি আরও বলেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, যাতে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ কৃষিকাজে প্রয়োজনীয় পানি পেতে পারে। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

এর আগে, মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাজেটের ওপর কণ্ঠভোট গ্রহণ করে এটি পাস করেন, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসির পর ভর্তি না হওয়া শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী

বাজেট জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আপলোড সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬