ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বাসচাপায় নিহত সপ্তম শ্রেণির ছাত্র কুশল সরদার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার (০১ জুলাই) সকালে একটি বাসের চাপায় ১৩ বছর বয়সী কুশল সরদার নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, কুশল ও তার বাবা মোটরসাইকেলে করে রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে কুশল ঘটনাস্থলেই মারা যান এবং তার বাবা গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী বাসটি শাহপুর বাজারে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বলেন, কানাই লাল সরদার একজন সম্মানিত শিক্ষক। তার স্ত্রী মৌমিতা সরদারও একজন শিক্ষিকা। কুশল ছিল তাদের বড় সন্তান এবং পড়ালেখায় মেধাবী। বুধবার তার স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে যায়। কানাই লাল সরদার আহত অবস্থায়ও সন্তানের জন্য আহাজারি করেন।

তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতাদের বিরুদ্ধে হোটেল ভাড়া না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় বাসচাপায় নিহত সপ্তম শ্রেণির ছাত্র কুশল সরদার

আপলোড সময় : ০১:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬