ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় ৫ বছরের শিশুকে হত্যা: ১৯ বছরের তরুণীর স্বীকারোক্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু জায়হানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ১৯ বছরের সাদিয়া সুলতানা নিহা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, তার বাবাকে শিশু জায়হানের বাবা অপমান করেছিলেন, এই ক্ষোভ থেকেই তিনি হত্যার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (৩০ জুন) আদালতে হাজির হলে নিহা তার অপরাধের বিস্তারিত স্বীকার করেন। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত বুধবার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরহাদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, রিমান্ডে প্রাপ্ত তথ্য এবং জবানবন্দির মাধ্যমে শিশু জায়হান হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটিত হয়েছে। নিহা স্বীকার করেছেন যে, বাবার অপমানের কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ জুন পটিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকায় শিশু জায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয় এবং স্থানীয় জনতা পটিয়া থানা ঘেরাও করে। পরবর্তীতে জায়হানের পরিবার নিহা ও তার বাবা-মার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

পটিয়ায় ৫ বছরের শিশুকে হত্যা: ১৯ বছরের তরুণীর স্বীকারোক্তি

আপলোড সময় : ১২:৪০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬