ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো পুলিশকে শোকজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০৩ Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তিনি ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫) এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশের অভিযোগে শোকজ হন।

সোমবার (২৯ জুন) বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে রাসেলকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আটককালে তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলের জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

পরে বিএমপির মিডিয়া উইং থেকে ডিজিটাল কারচুপির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরানো ছবি গণমাধ্যমে পাঠানো হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানিয়েছেন, তানজিল আহমেদকে কমিশনারের দপ্তরে তলব করা হয়েছে এবং তাকে মিডিয়া উইং থেকে সরানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো পুলিশকে শোকজ

আপলোড সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬