ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের রায়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০০ Time View

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ৬-৩ ভোটে দেওয়া রায়ে নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল রাখা হয়, যা ট্রাম্পের জন্য একটি বড় আইনি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বিতর্কিত এই নির্বাহী আদেশ জারি করেছিলেন। আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর মা-বাবার অন্তত একজন যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে ওই শিশু নাগরিকত্ব পাবে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর উল্লেখ করেন, যা মুক্ত হওয়া দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে প্রণীত হয়েছিল। তিনি বলেন, ‘নাগরিকত্ব হলো রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার পাওয়ার চাবিকাঠি।’

এদিকে, জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে হারলেও ট্রাম্প অন্য একটি রায়ে স্বস্তি পেয়েছেন। সুপ্রিম কোর্ট স্কুল ও কলেজের মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে, যা ট্রাম্প ‘বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের রায়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা

আপলোড সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬