ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’ উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০৩ Time View

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স (এসবিই) এবং ইউনূস সেন্টারের সহযোগিতায় মঙ্গলবার (৩০ জুন) ‘সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ও ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ সম্মেলনে দেশ-বিদেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, উদ্যোক্তা এবং সামাজিক ব্যবসা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে উদ্ভাবনী ধারণা বিনিময়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। স্বাগত বক্তব্য দেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং উদ্বোধনী বক্তব্য দেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। অনুষ্ঠানে থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া ও অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক নেছার ইউ আহমেদ বলেন, “সামাজিক ব্যবসা আমাদের শেখায়, প্রকৃত সাফল্য শুধু মুনাফায় নয়, বরং মানুষের কল্যাণ করা।” অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী জানান, এনএসইউ শিক্ষা, সামাজিক ব্যবসা ও উদ্ভাবনের সমন্বয়ে শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে কাজ করছে। লামিয়া মোরশেদ তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “এমন ব্যবসা গড়ে তুলুন যা মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।”

ড. আবদুল মঈন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “২০২৪ সালের ঘটনাপ্রবাহে শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা স্পষ্ট হয়েছে।” সম্মেলনে ‘বিয়ন্ড প্রফিট: রিডিফাইনিং বিজনেস ফর দ্য নেক্সট জেনারেশন’ শীর্ষক প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সামাজিক ব্যবসার সাফল্যের মূল চালিকা শক্তি হিসেবে সুনাম ও উদ্দেশ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

সম্মেলনে একাধিক ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ‘সৃজন। স্থায়িত্ব। রূপান্তর।—পরবর্তী প্রজন্মের সামাজিক উদ্ভাবকদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলন আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং সামাজিক ব্যবসাভিত্তিক উদ্ভাবনের প্রসারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘সোশ্যাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’ উদ্বোধন

আপলোড সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬