ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২১৩ Time View

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অন্তত পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সব দ্বিধা শেষ। রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে এ নিয়ে তুমুল জল্পনা চলছে।

গ্রুপপর্বে সব দলের এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হলে নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এইচ গ্রুপের চার দল– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। 

ওই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ

স্পেন হবে যদি…
উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দের সঙ্গে সৌদি আরব ড্র করে। তখন স্পেন রানার্সআপ হিসেবে নকআউটে উঠবে। আবার উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও একই অবস্থান হবে তাদের।

কেপ ভার্দে হবে যদি…
স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তখন স্পেন গ্রুপসেরা এবং কেপ ভার্দে রানার্সআপ হবে। আবার স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি ম্যাচ ড্র হয় তখনও কেপ ভার্দে দ্বিতীয় দল হিসেবে নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে পড়বে।

সৌদি আরব হবে যদি…
স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে রানার্সআপ হবে সৌদি। আবার স্পেন ও উরুগুয়ে ড্র করলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও সমীকরণ একই থাকবে। তখন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ওঠা সৌদির সঙ্গে ২০২২ বিশ্বকাপের পর আবারও দেখা হয়ে যাবে মেসিদের।

প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে, থাকছে আরও হিসাব
উরুগুয়ে এবং কেপ ভার্দে– উভয় দলই যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায়, তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব। যে দলের গোল ব্যবধান কম থাকবে, তারাই হবে রানার্সআপ। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য। গোল ব্যবধান সমান হলে দেখা হবে কোন দল বেশি গোল করেছে, যেখানে এখন পর্যন্ত দুই দলেরই গোল সংখ্যা সমান (২টি করে)। সেখানেও সমতা থাকলে ফেয়ার প্লে বা কার্ডের হিসাব দেখা হবে। এদিক থেকে কেপ ভার্দের চেয়ে একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত এগিয়ে আছে উরুগুয়ে।

আর যদি গ্রুপের শেষ দুটি ম্যাচই ড্র হয়, তখন উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে একই সমীকরণে নির্ধারিত হবে কোন দলটি রানার্সআপ হয়ে আর্জেন্টিনার সামনে পড়বে। সেক্ষেত্রে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে ও ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় রানার্সআপ নির্ধারিত হবে।

পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে কেপ ভার্দেকে। তবে শেষ রাউন্ডের দুই ম্যাচ একসঙ্গে হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশেষ করে ভোজিনহার নেতৃত্বে কেপ ভার্দে যদি সৌদিকে হারাতে পারে, তাহলে আফ্রিকার ছোট দেশটি ইতিহাস গড়ে নকআউটে উঠতে পারে এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

অন্যদিকে, উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে। ফলে শনিবার সকাল ৬টায় হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

আপলোড সময় : ০৪:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬