ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২০৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি খাতের দুই প্রতিষ্ঠান—ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথক বিজ্ঞপ্তিতে কোম্পানি দুটি এ তথ্য জানিয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওয়াসিম জাব্বার। তিনি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। গত ৫ মার্চ ২০২৬ থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে। অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মো. আরফানুল হক, যিনি বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

যমুনা অয়েল সূত্রে জানা গেছে, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের (ইএমআরডি) ৫ মার্চ ২০২৬ তারিখের চিঠি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৮ মার্চ ২০২৬ তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে তাকে কোম্পানিটির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

আপলোড সময় : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬