ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬৬ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজারের পেকুয়ার কোনাখালীতে ছাদখোলা গাড়িতে চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর গত ২ ডিসেম্বর নির্বাচনী এলাকায় এসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা।

আগামী ৭ই ডিসেম্বর (রোববার) পাঁচ দিনের প্রচারণা শেষে তিনি রাজধানী ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ছফওয়ানুল করিম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন

আপলোড সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫