৩৬ বছর পরও উদ্ধার — যুক্তরাষ্ট্রের বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে ৩৬ বছর আগে চুরি হওয়া ১৩টি শিল্পকর্ম এখনও উদ্ধার হয়নি। ১৯৯০ সালের ১৭ মার্চ রাতে এই চুরির ঘটনা ঘটে, যখন শহর সেন্ট প্যাট্রিকস ডে-র উৎসবে মেতে ছিল। চুরির পর থেকে জাদুঘরের দেয়ালে শূন্য ফ্রেম ঝুলছে, যা শিল্পকর্মগুলোর ফিরে আসার আশা প্রকাশ করে। জাদুঘরের নিরাপত্তা পরিচালক অ্যান্থনি অ্যামোর বলেন, “এটি আশার প্রতীক।” তিনি বিশ্বাস করেন, শিল্পকর্মগুলো একদিন ফিরে আসবে।
এফবিআইয়ের অবসরপ্রাপ্ত তদন্তকারী জিওফ্রে কেলি জানান, চুরি হওয়া শিল্পকর্মগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি ডলার। তিনি ২২ বছর ধরে এই মামলার তদন্তে নেতৃত্ব দিয়েছেন এবং বলেন, ৩৬ বছরের বেশি সময়েও কাউকে অভিযুক্ত করা যায়নি। কেলি উল্লেখ করেন, ইউরোপে সম্প্রতি ঘটে যাওয়া জাদুঘর চুরির ঘটনা দেখায় যে মানুষ শিল্পকর্ম চুরির গল্প পছন্দ করে।
১৯৯০ সালের রাতে, পুলিশ পোশাক পরা দুই ব্যক্তি জাদুঘরের কর্মচারীদের প্রবেশপথে এসে কলবেল বাজান। তারা নৈশপ্রহরী রিচার্ড ‘রিক’ অ্যাবাথকে জানান যে, একটি বিশৃঙ্খলার অভিযোগ পেয়ে তারা এসেছেন। অ্যাবাথ তাদের বিশ্বাস করে দরজা খুলে দেন। ভেতরে ঢুকেই তারা আরেক প্রহরীকে ডাকেন এবং দুজনকেই গ্রেফতার করে হাতকড়া ও ডাক্ট টেপ দিয়ে বেঁধে বেজমেন্টে আটকে রাখেন। অ্যাবাথ স্মৃতিচারণা করে বলেন, “ভদ্রমহোদয়গণ, এটি একটি ডাকাতি।”
শুধু ৮১ মিনিটের মধ্যে ওই দুই চোর রেমব্রান্ট, ভার্মিয়ার, দেগা ও মানে-র আঁকা চিত্রকর্মসহ মোট ১৩টি শিল্পকর্ম নিয়ে পালিয়ে যান। ২০২৪ সালে মৃত্যুর আগপর্যন্ত অ্যাবাথ কখনও অভিযুক্ত হননি এবং তিনি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার আইনজীবী জর্জ গর্মলি বলেন, “জাদুঘরের নিয়ম ভেঙে দরজা খুলতে বলার কারণে আমার কাছে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল।”
কেলি জানান, চুরির সঙ্গে জড়িত স্থানীয় মাদক ব্যবসায়ী কারমেলো মার্লিনোর দলের সদস্যরা। ১৯৯৯ সালে এফবিআই মার্লিনো ও তার সহযোগীদের অন্য একটি ডাকাতির পরিকল্পনায় গ্রেফতার করে। মার্লিনোর আইনজীবী মার্টিন লেপ্পো বলেন, “গ্রেফতারের পর তারা বলেছিলেন, চিত্রকর্মগুলো ফিরিয়ে দাও, তোমরা মুক্ত হয়ে যাবে।”
কেলি আরও জানান, চুরি হওয়া শিল্পকর্মগুলো বাজারে বিক্রি করা অসম্ভব। অপরাধীরা এগুলো লুকিয়ে রেখেছে ভবিষ্যতে কোনও মামলায় গ্রেফতার হলে জেল থেকে বাঁচার তুরুপের তাস হিসেবে ব্যবহার করার জন্য। অ্যামোরও একই মত প্রকাশ করে বলেন, “কেউ এগুলো কেনে না।”
চুরির দেড় বছরের মধ্যে এর সঙ্গে জড়িত তিন-চারজন খুন হওয়ায় ভয়ে কেউ তথ্য দিতে এগিয়ে আসেনি। বর্তমানে এফবিআইয়ের একমাত্র লক্ষ্য হলো শিল্পকর্মগুলো উদ্ধার করা। কেলি বিশ্বাস করেন, শিল্পকর্মগুলো এখনও অক্ষত আছে। তিনি উদাহরণ হিসেবে লিওনার্দো দ্য ভিঞ্চির ‘সালভাতর মুন্ডি’ চিত্রকর্মের কথা উল্লেখ করেন, যা ১৭৬৩ সালে নিখোঁজ হওয়ার ২৪২ বছর পর উদ্ধার হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ইউরোপে চুরির ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে। কেলি বলেন, “অলংকার ভেঙে বা গলিয়ে বিক্রি করা গেলেও বিখ্যাত চিত্রকর্ম তা করা যায় না।” তবে, গার্ডনার মিউজিয়ামের শিল্পকর্মগুলো ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী অ্যামোর ও কেলি। অ্যামোর বলেন, “তদন্তকারী ও জাদুঘরগুলোর কখনোই তাদের সেরা শিল্পকর্মের আশা ছাড়া উচিত নয়।” কেলি বলেন, “এগুলো আমাদের অভিন্ন ইতিহাসের অংশ… এগুলোই আমাদের পরিচয়।”
অনলাইন ডেক্স 
























