ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে — বাংলাদেশে এখনও ৪৭ দশমিক ২ শতাংশ কিশোরীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে, যা ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য অনুযায়ী। ২০২৪ সালের বাংলাদেশ বিষয়ক প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, দেশে ১৮ বছরের আগে বিয়ে হওয়া নারী ও মেয়ের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। এর মধ্যে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে ২ কোটি ৩৪ লাখের। তবে ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত ইউনিসেফ ও ইউএনএফপিএর একটি পর্যালোচনায় এ সংখ্যা ৪ কোটি ১৬ লাখ বলে উল্লেখ করা হয়েছে।

আজ আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘ জানিয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটি ২০ লাখ মেয়ে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিয়ের শিকার হয়। ২০২৬ সালে জীবিত নারী ও মেয়েদের মধ্যে আনুমানিক ৬৫ কোটি মেয়ের বিয়ে শৈশবেই হয়েছিল। এছাড়া আনুমানিক ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিয়ের পরিস্থিতিতে বসবাস করছে, যাদের দুই-তৃতীয়াংশেরও বেশি মেয়ে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাল্যবিয়ে নারীদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এটি তাদের শিক্ষাজীবন ব্যাহত করতে পারে, অর্থনৈতিক সুযোগ সীমিত করে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে। এছাড়া, বাল্যবিয়ের ফলে মেয়েরা যৌন সহিংসতা ও শোষণের শিকার হতে পারে এবং তাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা ভোগের সক্ষমতা সীমিত হয়ে পড়ে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ২০২৫ সালের মার্চে প্রকাশিত ‘গার্ল গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস?’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশকে বাল্যবিয়ের উচ্চ হারের দিক থেকে বিশ্বে অষ্টম এবং এশিয়ায় শীর্ষে রাখা হয়েছে। ওই প্রতিবেদনে ২০-২৪ বছর বয়সী নারীদের ৫১ দশমিক ৪ শতাংশের বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে হয়েছে বলে উল্লেখ করা হয়।

মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্যমতে, ২০১৯ সালে দেশে বাল্যবিয়ের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। পরবর্তী ছয় বছরে এ হার কমেছে মাত্র ৪ শতাংশ। ২০-২৪ বছর বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। অন্যদিকে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত।

বিশ্বের বিভিন্ন দেশ বাল্যবিয়ে কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছে। ভারত, শ্রীলংকা ও নেপাল বছরে ৪ শতাংশ বাল্যবিয়ে কমিয়ে এনেছে। আফ্রিকার দেশ গাম্বিয়া, গিনি-বিসাউ, টোগো, ঘানা ও রুয়ান্ডা গত ২৫ বছরে বাল্যবিয়ের হার ৪০-৬০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে। বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে হটলাইন সেবা ও শাস্তির ব্যবস্থা থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না।

মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি বাল্যবিয়ের শিকার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা, যেখানে বাল্যবিয়ের হার প্রায় ৭৩ দশমিক ২৬ শতাংশ। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯৪ শতাংশ), ভোলা (৬৪ দশমিক ৯৬ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১০ শতাংশ) ও কুষ্টিয়া (৬২ দশমিক ৯০ শতাংশ)।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিয়েমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

আপলোড সময় : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬