ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন — ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে সম্মানিত করতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ আয়োজন করে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

এই আয়োজনটি নবীন চিকিৎসকদের উৎসাহ ও স্বীকৃতির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

ডা. আশীষ বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি উল্লেখ করেন, হাসপাতালটি ঢাকাসহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং এটিএন বাংলার সিইও অ্যান্ড অ্যাডভাইজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।

বক্তারা এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মেধাবী চিকিৎসকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকরা হলেন: ১ম. ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৭), ২য়. ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩৩৪), ৩য়. ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৮), ৪র্থ. ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯২), ৫ম. ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০), ৫ম. ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯০), ৭ম. ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৯), ৮ম. ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮), ৮ম. ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮), ৮ম. ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৮)।

হাসপাতালের পক্ষ থেকে শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (ইউএসএ) প্রদান করা হয়। অতিথিদের জন্য শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সিএফ জামান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা স্ট্রিমের বিরুদ্ধে ৩৬ লাখ টাকা বকেয়া বেতনের মামলা

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬