অমর একুশে বইমেলায় প্রকাশিত — অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে এবং এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ৩৪০ টাকা এবং এটি ১৬৮ পৃষ্ঠার। পাঠকরা বইটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে সংগ্রহ করতে পারবেন।
বাংলা একাডেমি জানায়, ‘একুশের প্রবন্ধ ২০২৬’ বইটিতে মোট ষোলোটি প্রবন্ধ সংকলিত হয়েছে। এই প্রবন্ধগুলো অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে পঠিত হয়। প্রবন্ধগুলোর মধ্যে চৌদ্দটি প্রবন্ধে রাজনৈতিক অঙ্গন, বিজ্ঞানচর্চা ও শিল্প-সাহিত্যের মূলধারায় অবদান রাখা বাংলা একাডেমির ফেলো ও বিশিষ্টজনদের স্মরণ করা হয়েছে।
বইটির মধ্যে অন্তর্ভুক্ত অন্য দুটি প্রবন্ধের একটি অমর একুশে বক্তৃতা এবং অপরটি মুসলিম সাহিত্য সমাজের ভাষাভিত্তিক জ্ঞানচর্চাকে উপজীব্য করে লেখা হয়েছে। স্মরণীয় ব্যক্তিদের মধ্যে রয়েছেন আহমদ রফিক, হামিদুজ্জামান খান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাজউদ্দীন আহমদ, সন্জীদা খাতুন, সুকান্ত ভট্টাচার্য, কলিম শরাফী, নূরজাহান বেগম, আসাদ চৌধুরী, শহীদুল্লা কায়সার, সৈয়দ মনজুরুল ইসলাম, এম. শমশের আলী, মুস্তাফা জামান আব্বাসী ও বদরুদ্দীন উমর।
এই বিশিষ্টজনদের কাজের ব্যাপ্তি ও উপস্থাপনে ভিন্নতা রয়েছে। যদিও কাজের ধরন ও পরিধি বৈচিত্র্যময়, তবে গ্রন্থের বিষয়সূচি সকলকে একসূত্রে গেঁথেছে। বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে তাঁদের কাজ।
শিখা পত্রিকা ও মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উপলক্ষে সেসময়কার লেখক বলয়ে চর্চিত ভাষা নিয়ে একটি ব্যতিক্রমী লেখাও এই গ্রন্থের বিশেষ দিক। বাংলাভাষায় সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ আলোচনা এই প্রবন্ধে উঠে এসেছে। অধ্যাপক মাহবুব উল্লাহ্ অমর একুশে বক্তৃতা ২০২৬-এ একটি স্কুল ম্যাগাজিন ‘ছাত্র-সুহৃদ’ বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন।
গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোর বিষয়বস্তু, ভাষার সৌকর্য এবং নান্দনিকতা মননশীল পাঠকের পাঠতৃষ্ণা মেটাতে সহায়ক হবে। এই বইটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে বিবেচিত হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লেখার সুযোগ রয়েছে। লেখার বিষয় হতে পারে ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আগ্রহী লেখকরা তাঁদের লেখা পাঠাতে পারেন jagofeature@gmail.com ঠিকানায়।
অনলাইন ডেক্স 

























