ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বক্তাদের জন্য নৈতিকতা ও যোগ্যতার গুরুত্ব তুলে ধরলেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ইসলামী বক্তাদের জন্য নৈতিকতা — বর্তমানের ওয়াজ-মাহফিলে ইসলামী বক্তাদের বক্তব্যে ধর্মীয় শিক্ষা ও দিকনির্দেশনার পাশাপাশি অন্য আলেম, ধর্মীয় মতাদর্শ কিংবা ব্যক্তির সমালোচনাও উঠে আসে। এ প্রেক্ষাপটে বক্তাদের যোগ্যতা, বক্তব্যের ভাষা ও নীতিমালা নিয়ে নিজের মতামত জানিয়েছেন দেশের প্রবীণ আলেম ও খ্যাতিমান মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বলেন, ইসলামী বক্তা হওয়ার জন্য শুধু ধর্মীয় জ্ঞান থাকা যথেষ্ট নয়; বক্তাদের নিজেদের জীবনে বক্তব্যের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, বক্তব্য দিতে হবে শ্রোতাদের কল্যাণ কামনায়, কোনো পার্থিব স্বার্থের বশীভূত হয়ে নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইসলামী বক্তাদের মৌলিক যোগ্যতা সম্পর্কে বলেন, ‘ইসলামী বক্তা হওয়ার জন্য প্রথমেই তাকে ইসলামের জ্ঞানে জ্ঞানী হতে হবে। দ্বিতীয়ত: তিনি শ্রোতাদের যে বিষয়ে বক্তব্য দিবেন, সে বিষয় আগে তার নিজের জীবনে বাস্তবায়নকারী হতে হবে।’

ওয়াজ-মাহফিলে বক্তাদের পারিশ্রমিক বা চুক্তি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন মাওলানা ওলীপুরী। তার মতে, ওয়াজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করা। তিনি বলেন, ‘ওয়াজ করা মানে মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এটা মূলত নবীগণের কাজ ছিল।’

তিনি আরও বলেন, ‘নবীগণের অবর্তমানে আলেমগণ এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই আলেমগণের দায়িত্ব পালনটাও নবীগণের আদর্শের ওপর হওয়া উচিত।’ ওয়াজের মাধ্যমে মানুষের হেদায়েতের জন্য বক্তাদের উচিত নবীগণের আদর্শ অনুসরণ করা।

মাওলানা ওলীপুরী বলেন, ‘নবীগণের আদর্শ বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ‘যারা নিজেরা হেদায়েতের পথে থাকবেন এবং এর জন্য কোনো বিনিময়ের প্রত্যাশী হবেন না।’ তাই এ দুটি বিশেষণ বিবর্জিত বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না।’

ওয়াজের মঞ্চে ভিন্নমতের আলেম, মতাদর্শ কিংবা ব্যক্তির সমালোচনায় কঠোর ভাষা ব্যবহারের শরয়ি সীমা সম্পর্কেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভিন্ন মতের প্রতিবাদ আক্রোশমূলক ভাষায় করলে প্রতিবাদ সফল না হয়ে বিফল হয়। তাই প্রতিবাদের ভাষা হতে হবে মার্জিত এবং দলিলভিত্তিক।’

বক্তব্যের মাধ্যমে বিভেদ, বিদ্বেষ কিংবা ভুল ধারণা তৈরি হওয়া এড়াতে বক্তাদের কী করা উচিত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় প্রশ্নের জবাবটা লক্ষ রাখলে তৃতীয় প্রশ্নে উত্থাপিত সমস্যার সৃষ্টিই হবে না।’

মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দেশের একজন প্রবীণ আলেম ও খ্যাতিমান মুফাসসির। কোরআন-হাদিসের নিগূঢ় ব্যাখ্যা ও তাফসিরের জন্য ধর্মীয় অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তাকে ‘মুনাযেরে যামান’ বলেও অভিহিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লন্ডনে এনসিপি ও আ. লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, ৯ জন আটক

ইসলামী বক্তাদের জন্য নৈতিকতা ও যোগ্যতার গুরুত্ব তুলে ধরলেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী

আপলোড সময় : ০২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬