ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জামায়াতের আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভারতের এজেন্ট’ বললেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

লক্ষ্মীপুর জামায়াতের আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে — লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভারতের এজেন্ট’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জামায়াতের আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজন করা হয়। সমাবেশ শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এ আর হাফিজ উল্লাহ সমাবেশে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করলে এ দেশে জাতীয় ঐক্য সম্ভব। অন্যথায় সুদৃঢ় ঐক্য গড়ে উঠবে না। আপনাদের দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করুন। প্রশাসনের মধ্যেও ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরও চিহ্নিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রীর এ পদে থাকার অধিকার নেই। তাঁকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে বসে সাত বছর ধরে র-এর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁকে দিয়ে এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতে পারে না। সরকারকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

আওয়ামী লীগ প্রসঙ্গে হাফিজ উল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ এ দেশে গুম, খুন ও সন্ত্রাসের নায়ক। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন খান, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লন্ডনে এনসিপি ও আ. লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, ৯ জন আটক

লক্ষ্মীপুর জামায়াতের আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভারতের এজেন্ট’ বললেন

আপলোড সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬