ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ড্রিমার সাদমীম গার্ডেন’ ফ্ল্যাট মালিকদের হাতে চাবি হস্তান্তর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

‘ড্রিমার সাদমীম গার্ডেন’ ফ্ল্যাট — দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের জলসিঁড়ি আবাসন প্রকল্পের প্রথম আবাসিক ভবন ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাট মালিকদের কাছে চাবি হস্তান্তর করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক আনন্দঘন অনুষ্ঠানে এই চাবি বিতরণ করা হয়।

জলসিঁড়ি আবাসনের সেক্টর-১১, রোড-৪১০ ১১ নম্বর প্লটে নির্মিত ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ একটি আধুনিক জি প্লাস এইট (জি+৮) ভবন। প্রতিটি ইউনিটের আয়তন ২ হাজার ৮৫০ বর্গফুট, যা পর্যাপ্ত আলো ও বাতাসের প্রবাহ নিশ্চিত করে।

ভবনটির ছাদে একটি আকর্ষণীয় সুইমিং পুলসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে, যা বাসিন্দাদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে।

ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সিইও এবং ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েল অনুষ্ঠানে বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা অত্যন্ত আনন্দিত যে, জলসিঁড়ি আবাসনে আমাদের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ নির্ধারিত মান বজায় রেখে হস্তান্তর করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, বরং আধুনিক ও নিরাপদ জীবনযাত্রার একটি অনন্য পরিবেশ নিশ্চিত করা। আমাদের ২৩টি প্রকল্পের মধ্যে চলমান ১৭টি প্রকল্পও একই মান ও প্রতিশ্রুতি বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে একে একে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।”

প্রকল্পের ভূমি মালিক (ল্যান্ড ওনার) মেজর মো. সাব্বির হাসান (অব.) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের কাজের মান, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি রক্ষার আন্তরিকতায় আমি অত্যন্ত সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে এত সুন্দর ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ভবন হস্তান্তর করায় আমি প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েলসহ পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জলসিঁড়ি আবাসন এলাকায় তালিকাভুক্ত ৪৯২টি প্রকল্পের মধ্যে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের এককভাবে ২৩টি প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ প্রথম প্রকল্প হিসেবে সফলভাবে হস্তান্তর করা হলো। বর্তমানে প্রতিষ্ঠানটির আরও ১৭টি প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ভূমি মালিকগণ, ফ্ল্যাট মালিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল: নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদ

‘ড্রিমার সাদমীম গার্ডেন’ ফ্ল্যাট মালিকদের হাতে চাবি হস্তান্তর

আপলোড সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬