ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো — নতুন মজুরিকাঠামোয় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডের শ্রমিকদের মজুরি, যা ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে মোট ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এ গ্রেডের শ্রমিকদের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

অপরদিকে, অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা, যেখানে আগে শ্রমিকরা পেতেন ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় বোর্ডের চতুর্থ সভা শুরু হয়। সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরিকাঠামো নিয়ে আলোচনা করেন। সভা শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে। মজুরি বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরিকাঠামো চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। তবে কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি। পরে মালিকপক্ষ ১৬ হাজার টাকার প্রস্তাব দেয়।

এ পরিস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে অবস্থান নেন, অন্যদিকে চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

মজুরি বোর্ডের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে নতুন কাঠামোয় মোট মজুরির কত অংশ মূল বেতন এবং কত অংশ বাড়িভাড়া হিসেবে নির্ধারিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

সভা শেষে বুধবার ভোররাত ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মূল মজুরি, বাড়িভাড়া এবং অন্যান্য ভাতার পরিমাণ চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মজুরির বিভিন্ন উপাদানের বিভাজন নির্ধারণ করা হবে।

এদিকে, নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বুধবার গাজীপুর, সাভার ও হেমায়েতপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার শিল্পাঞ্চলের ২২টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা

আপলোড সময় : ০২:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬