ভিভো ভি৮০ রাইজ অরেঞ্জের — ভিভো ভি৮০ স্মার্টফোনটি ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। এর ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা ব্যবহারকারীদের জন্য বিশেষ মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখার সুযোগ তৈরি করেছে। ৪কে সিনেমাটিক ভিডিও ধারণের ক্ষমতা থাকায়, এটি ব্যক্তিগত অর্জন কিংবা দূরের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য আদর্শ।
ভিভো ভি৮০ এর ক্যামেরা ফিচারগুলো সৃজনশীলতার নতুন মাত্রা যোগ করেছে। ৮৫ মিমি ও ১০০ মিমি পোর্ট্রেট ফোকাল লেন্থের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড স্বাভাবিক রেখে মূল বিষয়কে স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম। এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ইফেক্ট ব্যবহার করে পোর্ট্রেট ও উৎসবের মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।
অরিজিনওএস ৭ এর স্মার্ট ফিচারগুলো দৈনন্দিন কাজকে সহজ করে তোলে। ক্যাপচার টু নোট ফিচারটি হোয়াইটবোর্ডের তথ্য ও ট্রেনিং ম্যাটেরিয়ালকে দ্রুত এডিটেবল ডকুমেন্টে রূপান্তর করে, যা নোট নেওয়ার প্রক্রিয়াকে সহজ করে। এআই রেকর্ডার মিটিংয়ের অডিও থেকে ট্রান্সক্রিপ্ট ও সারসংক্ষেপ তৈরি করে, ফলে তথ্য গোছানোর সময় বাঁচে।
ভিভো ভি৮০ এর ৮ জিবি র্যামের সঙ্গে ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম রয়েছে, যা মাল্টিটাস্কিংকে আরও সহজ করে। ফোনটির গতি ও সুরক্ষা ধরে রাখতে ৬ বছরের স্মুথ এক্সপেরিয়েন্স ও ৬ বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটের সুবিধা রয়েছে।
দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য, ভিভো ভি৮০ তে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জসহ ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি রয়েছে, যা দ্রুত চার্জ হয়ে দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করে। ১.৫কে ১৪৪ হার্জ আই প্রোটেকশন ডিসপ্লে চোখের আরাম দেয় এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল উপস্থাপন করে। থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদ আনলক নিশ্চিত করে।
ভিভো ভি৮০ এর নকশা ব্যবহারকারীদের নজর কাড়ে। রাইজ অরেঞ্জ রঙের মাধ্যমে সাফল্য ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে এটি কাজ করে। ফ্লোটিং ক্যামেরা মডিউল ও ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এর পরিশীলিত লুক তৈরি করেছে। অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ফোনটিকে দৃঢ়তা ও স্বতন্ত্রতা প্রদান করে, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি আস্থা যোগায়।
ভিভো ভি৮০ শুধুমাত্র প্রিমিয়াম ফিচারের সমষ্টি নয়, বরং এটি বাংলাদেশে ব্যবহারকারীদের জন্য নিজেদের অর্জন ধরে রাখতে, সৃজনশীলতা প্রকাশ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নতুন সুযোগ গ্রহণের জন্য তৈরি করা হয়েছে। প্রযুক্তির এই নতুন উদ্ভাবন ব্যবহারকারীদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলতে সহায়তা করবে।
অনলাইন ডেক্স 
























