ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সে মাতৃত্বের থিমে মাহির কস্টিউম, নেটিজেনদের প্রতিক্রিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

মিস ইউনিভার্সে মাতৃত্বের থিমে — ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। রবিবার (২২ নভেম্বর) ‘মিস ইউনিভার্স’-এর ন্যাশনাল কস্টিউম পর্বে তিনি ‘মাদারহুড: এ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের অধীনে একটি বিশেষ পোশাক উপস্থাপন করেন।

মাহির পোশাকটি মায়ের চিরন্তন ভালোবাসা এবং বাংলার ঐতিহ্যকে একত্রিত করে। জাতীয় পোশাক পর্বে তার সাজে ফুটে উঠেছে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির শাড়ি ও বাংলার সাবেকি নকশার সোনালি গয়নায় তিনি মায়ের প্রতি ভালোবাসার একটি ভিন্ন বার্তা দিয়েছেন।

ন্যাশনাল কস্টিউম পর্বের সেই মুহূর্তের ভিডিওটি মাহি তার ফেসবুক পেজে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, গভীর ভালোবাসা ও গর্বের সঙ্গে তিনি এই পোশাকটি উপস্থাপন করেছেন, যা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত।

মাহি তার পোস্টে উল্লেখ করেন, পোশাকের প্রতিটি সূক্ষ্ম কারুকাজ নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ এবং মাতৃত্বের সুন্দর যাত্রার গল্প বলে। বৃত্তাকার নকশাটি জীবনের অন্তহীন চক্র এবং প্রজন্মের পর প্রজন্মের অবিচ্ছেদ্য বন্ধনকে ফুটিয়ে তুলেছে।

ফেসবুকে মাহির প্রকাশ করা ভিডিওতে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু ব্যবহারকারী তার পোশাকের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমালোচনা করেছেন।

নেটিজেন রাহেনা সুলতানা রুমু মন্তব্য করেন, থিমটি অসাধারণ। বাংলাদেশকে মাতৃভূমি বলা হয় এবং মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক বিদ্যমান। তিনি মাহির কস্টিউমকে রূপক হিসেবে দেখেন, তবে পোশাকটি ভারী মনে হয়েছে বলে মন্তব্য করেন।

অন্য একজন নেটিজেন রাত্রি নীলিমা লেখেন, এই থিমটি অনেক সুন্দর হয়েছে এবং প্রতিটি নারীকে শক্তি ফুটিয়ে তুলেছে। তিনি মনে করেন, মাহির থিমটি পুরো নারী জাতির জন্য উপযুক্ত।

ফাতেমা জাহান বলেন, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো কিছু দেখতে পাচ্ছেন না। তার মতে, মাতৃত্বের স্বাদ সব বিশ্বের মায়েদের জন্য সমান এবং বাংলাদেশকে তুলে ধরার প্রয়োজন ছিল।

একজন নেটিজেন মন্তব্য করেন, তিনি মাহির কস্টিউমের জন্য অপেক্ষা করছিলেন, তবে হতাশ হয়েছেন। তার মতে, মাতৃত্ব এবং দেশকে রিপ্রেজেন্ট করার বিষয় দুটি আলাদা।

হাফসা হিমু নামে একজন ব্যবহারকারী লেখেন, পোশাকটি আরও গর্জিয়াস হলে ভালো হতো।

মাহি ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়। আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা

মিস ইউনিভার্সে মাতৃত্বের থিমে মাহির কস্টিউম, নেটিজেনদের প্রতিক্রিয়া

আপলোড সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬