ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ কোটি রুপি, ভাঙলো ৮ সিনেমার রেকর্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ — নীতেশ তিওয়ারির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ’ সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে। ১৮ দিনে ছবিটির মোট আয় ৯৪২ কোটি রুপি ছাড়িয়েছে। তৃতীয় রবিবারে ছবিটি ভারতে আনুমানিক ৩৫.৬০ কোটি রুপি আয় করেছে, যা ছবিটির জনপ্রিয়তার প্রমাণ।

‘রামায়ণ’ সিনেমাটি ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে পরিচিত। মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রেক্ষাগৃহে আসার পর সেই প্রত্যাশা ছাড়িয়ে যাচ্ছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ছবিটির তৃতীয় রবিবারের আয় নতুন নজির তৈরি করেছে।

তৃতীয় রবিবারের কালেকশনে ‘রামায়ণ’ একাধিক বড় বাজেটের ছবিকে পিছনে ফেলেছে। এই তালিকায় রয়েছে ‘ধুরন্ধর ২’, ‘ছাবা’ এবং ‘জওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিও। এই পারফরম্যান্স ছবিটিকে নতুন রেকর্ডের জায়গায় পৌঁছে দিয়েছে।

তৃতীয় রবিবারের আয় অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ ৩০ কোটি, ‘ছাবা’ ২৪.৩ কোটি, ‘স্ত্রী-২’ ২২ কোটি, ‘মহাবতার নরসিমা’ ১৮ কোটি, ‘গদর ২’ ১৬.১ কোটি, ‘জাওয়ান’ ১৩.৯ কোটি, ‘দঙ্গল’ ১৩.৬৮ কোটি এবং ‘অ্যানিমাল’ ১৩.৫ কোটি রুপি আয় করেছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ হিসেবে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লারা দত্ত, অরুণ গোভিল এবং রাকুল প্রীত সিংকে।

‘রামায়ণ’ দুই পর্বে তৈরি হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব আসার কথা ২০২৭ সালের দীপাবলিতে।

ছবিটির বক্স অফিসে ধারাবাহিক সাফল্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ‘রামায়ণ’ সিনেমার এই সাফল্য চলচ্চিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এখন দেখার বিষয়, পরবর্তী পর্বের মুক্তির পর ছবিটির আয় এবং জনপ্রিয়তা কেমন থাকে। দর্শকদের মধ্যে এই মহাকাব্যিক ছবির প্রতি আগ্রহ অব্যাহত থাকলে, এটি আরও নতুন রেকর্ড গড়তে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় টোল আদায় নিয়ে বিরোধে জুলাই যোদ্ধার মৃত্যু

‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ কোটি রুপি, ভাঙলো ৮ সিনেমার রেকর্ড

আপলোড সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬