ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে বাংলাদেশি আটক, আইএসআই নেটওয়ার্ক নিয়ে ভারতের উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

পশ্চিমবঙ্গে বাংলাদেশি আটক আইএসআই — ভারতের পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি নাগরিককে আটক করার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্ভাব্য কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, বাংলাদেশ থেকে যোগাযোগ তৈরি করে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আইএসআই।

২০ নভেম্বর দ্য ফেডারেলের প্রতিবেদনে জানানো হয়, ১৯ নভেম্বর কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় মোহাম্মদ সেলিম হোসেন (২২) নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। সেলিমের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। তিনি প্রায় দুই সপ্তাহ ভারতে অবস্থান করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ঘুরেছেন বলে জানা গেছে।

ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, সেলিম সামরিক স্থাপনা ও পর্যটনকেন্দ্রের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন। তার মোবাইল ফোনে ভারতের একটি বিমানবন্দরের ছবি, পাকিস্তানের কূটনৈতিক মিশন-সংক্রান্ত নথি এবং সন্দেহজনক কয়েকটি ছবি পাওয়া গেছে। নিহত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির একটি ছবিও তার ফোনে ছিল বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। তবে কোনো হামলার পরিকল্পনা ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

সেলিমের কাছে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে কর্মরত কূটনীতিক আনিল আসগর কালহোরোর একটি ভিজিটিং কার্ডও পাওয়া গেছে। ভারতীয় গোয়েন্দারা ওই কূটনীতিকের সঙ্গে সেলিমের যোগাযোগের ধরন এবং এতে কোনো গোয়েন্দা সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

উত্তরবঙ্গের সামরিক স্থাপনার আশপাশে সন্দেহজনক তৎপরতার অভিযোগে এর আগে কয়েকজনকে আটক করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে বেংডুবি সামরিক ঘাঁটির কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। একই বছরের নভেম্বরে ওই ঘাঁটিতে বেসামরিক শ্রমিক হিসেবে কাজ করা আরেক বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্রের পাশাপাশি ভারতের আধার, প্যান ও ভোটার পরিচয়পত্র পাওয়া যায়।

এছাড়া ২০২৬ সালের আগস্টে কোচবিহারের দিনহাটায় আইএসআইয়ের সঙ্গে সন্দেহভাজন যোগাযোগের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স। তাদের বিরুদ্ধে স্থানীয়দের পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় সিম সংগ্রহ এবং সেগুলো বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ রয়েছে।

এসব ঘটনার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের ভেতরে পাকিস্তানের গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তপারের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে নজরদারি বাড়িয়েছে। দ্য ফেডারেলের প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

পশ্চিমবঙ্গে বাংলাদেশি আটক, আইএসআই নেটওয়ার্ক নিয়ে ভারতের উদ্বেগ

আপলোড সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬