ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডে’র ঘোষণা দিয়ে সিম বিক্রি, আটক ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডে’র — ময়মনসিংহের নান্দাইলে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে মসজিদের মাইকে প্রচার চালিয়ে অসহায় নারীদের কাছে মোবাইল সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) নান্দাইল উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান মাইকে ঘোষণা দেন যে ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে এনআইডি ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে আসতে হবে। সরকারি সহায়তার আশায় ভোর থেকেই শতাধিক অসহায় ও দরিদ্র নারী দোকানে ভিড় জমান। সেখানে গিয়ে তারা ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোন সিম পান। এমনকি সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও ভয় দেখানো হয়।

ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, ফ্যামিলি কার্ডের আশায় এসে কার্ড না পাওয়ার ভয়ে তারা ২০০ টাকা দিয়ে সিম কিনতে বাধ্য হয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সিম বিক্রেতাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন। তবে পুলিশ আসার আগেই মূল অভিযুক্ত রুবেল মিয়া সটকে পড়েন।

রুবেল মিয়া মাইকিং করানোর কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের বিষয়টি অস্বীকার করে ইমামের ওপর দায় চাপান। অন্যদিকে ইমাম আব্দুল মান্নান জানান, মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সিম বিক্রেতা আমিনুর রহমানকে থানায় আনা হয়েছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে এবং কোনো লিখিত অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, পুরো বিষয়টি তদন্তে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, অসহায় নারীদের সঙ্গে এ ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল সভাপতি মুন্নার হুঁশিয়ারি: আওয়ামী লীগের বিরুদ্ধে ১০ হাত তুলবে যুবদল

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডে’র ঘোষণা দিয়ে সিম বিক্রি, আটক ১

আপলোড সময় : ১০:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬